সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আর্জেন্টিনা ডলারের পরিবর্তে ইউয়ানে মূল্য পরিশোধ করবে

অনলাইন ডেস্ক :

চীন থেকে আমদানি করা পণ্যের দাম ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধ করবে আর্জেন্টিনা। গত বুধবার দেশটির সরকারের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশটিতে ডলারের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় পরিস্থিতি সহনীয় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এপ্রিলে আর্জেন্টিনা ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনের আমদানির মূল্য ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে।এরপর থেকে প্রতি মাসে ইউয়ানে প্রায় ৭৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি পরিশোধ করা হবে।

দেশটির অর্থমন্ত্রী সের্হিও মাসা জানিয়েছেন, ডলারের বহির্গমন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রদূত ঝৌ শাওলি ও বিভিন্ন ক্ষেত্রের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অভূতপূর্ব খরার কারণে কৃষি উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে হ্রাসের পাশাপাশি এ বছরের নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে লাতিন আমেরিকার দেশটির ডলারের মজুদ সংকটজনক পর্যায়ে নেমে গেছে। গত বছর নভেম্বরে, আর্জেন্টিনা নিজেদের আন্তর্জাতিক রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের সাথে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় প্রসারিত করে। দেশটির অর্থমন্ত্রী মাসা জানিয়েছেন, এই চুক্তির ফলে আর্জেন্টিনা আমদানি রপ্তানির হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করতে পারবে।