সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফরাসি লিগে পাড়ি জমালেন শাকিরি

অনলাইন ডেস্ক :

সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জার্দান শাকিরি এত দিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। লিভারপুলের মধ্যমাঠের এই জাদুকর এবার পাড়ি জমালেন ফরাসি লিগে। ইংল্যান্ডে দুর্দান্ত ৩টি বছর কাটানোর পর তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিলেন শাকিরি। সোমবার ক্লাব দুটি করে আলাদা বিবৃতিতে শাকিরির দলবদলের কথা জানিয়েছে। সুইজারল্যান্ডের ‘আলপাইন মেসি’ নামে পরিচিত অভিজ্ঞ এই ফুটবলারের জন্য প্রায় ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লিওঁকে। মঙ্গলবার নিজেদের সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে শাকিরিকে বিদায় জানায় লিভারপুল। শাকিরি ২০১৮ সালে স্টোক সিটি ছেড়ে লিভারপুলে যোগ দেন। এরপর ক্লাবটির হয়ে বেশকিছু ম্যাচ গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে বাঁচান। তিন বছরে অলরেডদের জার্সি গায়ে ৬৩ ম্যাচে গোল করেছেন ৮টি। তিন দশকের আক্ষেপ গুছিয়ে লিভারপুলের অধরা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলে ছিলেন শাকিরি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ ছাড়াও জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপাও।