সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় কিউইরা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে বাংলাদেশে এসেছে ২৬ সদস্যের দল। এর মধ্যে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট, একজন ১৯ আগস্ট, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে সেখান থেকে ২০ আগস্ট সরাসরি বাংলাদেশে আসেন দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন। দলের বাকি ২১ সদস্য মঙ্গলবার দেশে এসেছেন। চলমান করোনা পরিস্থিতির কারণে সিরিজ শুরুর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।