সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়ল

ফাইল ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে, যা আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।

এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা।

এদিকে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা এবং পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৬০ টাকা।

সয়াবিন ও পাম অয়েলের দাম বেশি দাবি করে ব্যবসায়ীরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর দাবি জানান। কমিশন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা করার অনুমতি দিয়েছে।

মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিভিওআরভিএমএ।

—-ইউএনবি