সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

১ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে

ফাইল ছবি

বাংলাদেশ সরকার দেশ থেকে বিদেশে যাত্রী বহন এবং পণ্য পরিবহনের জন্য বিমান ভাড়া নির্ধারণের জন্য মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে – যা এই বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ নির্দেশনা অনুযায়ী দেশে চলাচলকারী সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বাইরে থাকা বাংলাদেশি এয়ারলাইন্সগুলো ওইসব দেশের মুদ্রায় বিমান ভাড়া নির্ধারণ করছে, তাই বাংলাদেশেও বিমান ভাড়া হতে হবে টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

—-ইউএনবি