সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সিলেটে নিখোঁজ চার শিশু উদ্ধার

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের দক্ষিণ সুরমা থেকে নিখোঁজ হওয়া চার শিশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজন মহিলাকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শনিবার (০৬ মে) সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশু বাড়ি ফিরে আসে।
আটক মহিলা মায়মুনা (২৫)। সে কুমিল্লা লাকসাম হাজিপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে। নিখোজ চার শিশু হলো দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ফারুখ মিয়া মেয়ে মাহমুদা (১০), পারুল (৩), আবুল কালাম এর মেয়ে সুমাইয়া (৬), সামী (৮)।

দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ সুরমার খোজারখলা কলোনি থেকে চার শিশু নিখোঁজ হয়। এ বিষয়ে শিশুর অভিবাবকরা থানা পুলিশকে অবহিত করেন। চার শিশুকে তাদের প্রতিবেশি মায়মনা নামে মহিলা সাদা পাথর এলাকায় বেড়ানোর কথা বলে বাসা থেকে বাহির হয়। এ সময় মায়মুনা শিশুদের নিয়ে সিলেট ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লার লাকসাম যায়। পরে শিশুরা কান্নাকাটি করলে সে আবার ফিরতি ট্রেনে তাদের সিলেট নিয়ে আসে। শনিবার সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশু কে নিয়ে মায়মুনা বাসায় চলে আসে। পরে শিশুদের পরিবারের লোকজন থানায় অবগত করেন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ মায়মুনা নামের মহিলাকে আটক করেন।
দক্ষিণ সুরমা থানায় ওসি (তদন্ত) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মায়মুনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।