সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কমিউনিটি চক্ষু হাসপাতাল সাইটসেভার্স এর সহায়তায় ডিসট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, চিত্র লেখা নাজনীন ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এ ডব্লিউ রায়হান শাহ, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক আব্দুল মতিন। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো:ফয়জুর রহমান, সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো:মাসুদ রানা,কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, বীর মুক্তিয়োদ্ধা আকবার হোসেন প্রমূখ ।

সভায় প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠানের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।সভায় কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ হতে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।