সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আমি মোটেও অহংকারী নই: কিয়ারা

অনলাইন ডেস্ক :

একের পর এক ছবির সাফল্য আর অনিন্দ্য অভিনয় নিয়ে প্রশংসায় ভাসছেন কিয়ারা আদবানি। একই সঙ্গে ‘অহংকারী’ বলে নিন্দাও শুনতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা আর নিন্দা- এই সময়ে শুধু কিয়ারার বেলায় চোখে পড়েছে। কেন তাকে ‘অহংকারী’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে, তা নিয়ে এবার মুখ খুলেছেন এ বলিউড অভিনেত্রী। সম্প্রতি অভিনেতা আরবাজ খানের ‘পিচ সিজন-২’ এ অংশ নিয়ে তিনি বলেছেন, যারা আমাকে নিয়ে ‘অহংকারী’ বলে ট্রল করছেন, তারা আসলে জানেন না, বলিউডে কাজের ক্ষেত্রটা কেমন। বড় অভিনেতা থাকার পরও কেন ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, সেটা তো জানতে হবে। এমনি এমনি তো আর কোনো ছবি হাতছাড়া করি না। নিশ্চয় তার পেছনে কারণ থাকে। অথচ মানুষ আগপিছ না ভেবেই সেলিব্রিটিদের যা ইচ্ছে মন্তব্য করে বসেন। তিনি আরও বলেছেন, ট্রল নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাই না। কিন্তু এটাও সত্যি, মাঝেমধ্যে ট্রলিং আমাকে আহত করে। কেন সবাই বুঝতে চায় না- সবারই ইমোশন আছে। জেনে-বুঝে কাউকে আঘাত দেওয়ার কোনো মানে নেই। কাউকে মানসিকভাবে আঘাত দেওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর আমি মোটেও অহংকারী নই। যদি অহংকারী হতাম, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারতাম না।