সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জেএসডি সভাপতি আব্দুর রব হাসপাতালে ভর্তি

ল্যাবএইড হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি ) সভাপতি আ স ম আব্দুর রব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত রব হঠাৎ বেশি অসুস্থ বোধ করায় শুক্রবার রাতে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী তানিয়া রব।

তিনি বলেন, হৃদরোগ বিশেষজ্ঞ এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রব চিকিৎসা নিচ্ছেন।

৭৮ বছর বয়সী জেএসডি সভাপতিকে শনিবার সকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত বছরের জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন রব।

এদিকে, শনিবার দুপুরে অসুস্থ রবকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রবকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হয়ে উছবেন এবং চলমান আন্দোলনে অবদান রাখবেন।’

তিনি এই প্রবীণ রাজনীতিকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

—-ইউএনবি