সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লিভারপুলে চুক্তির মেয়াদ বাড়লো রবার্টসনের

অনলাইন ডেস্ক :

ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছেন অ্যান্ড্রু রবার্টসন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত লিভারপুলে থাকবেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার। মঙ্গলবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল কতৃপক্ষ। রবার্টসন ২০১৭ সালে হাল সিটি থেকে ১ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। অলরেডদের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৭৭ ম্যাচ। তিনি জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা। এই মৌসুমে চতুর্থ খেলোয়াড় হিসেবে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্টসন। এর আগে চুক্তি নবায়ন করেছেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও মিডফিল্ডার ফাবিনিয়ো।