সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পিএসজির ৫ ফুটবলার পেলেন বিশেষ সম্মাননা

অনলাইন ডেস্ক :

দলের পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা খেলোয়াড়রা পেয়েছেন এই সম্মান। এই পাঁচ ফুটবলারের মধ্যে তিনজন আর্জেন্টাইন। লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেসরা পেয়েছেন এই সম্মান। বাকি দুইজন হলেন ইতালির জিয়ানলুইজি ডোনারুমা ও মার্কো ভেরাত্তি। আর্জেন্টিনাকে কোপা জেতাতে পিএসজির এই তিন তারকার বড় ভূমিকা ছিল। সর্বশেষ কোপার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া। অন্যদিকে, রক্ষণভাগে দারুণ করেছেন প্যারেদেস। ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুমা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুমা জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।