সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করলো পাপুয়া নিউগিনি

অনলাইন ডেস্ক :

এ বছরের ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের কোয়ালিফায়ার পর্বে ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির বিপক্ষেও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাপুয়া নিউগিনি। আসাদ ভালাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। কোয়ালিফায়ার পর্বে গ্রুপ ‘বি’ তে রয়েছে পাপুয়া নিউগিনি। সেখানে তারা মুখোমখি হবে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং ওমানের। টি-২০ বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাপুয়া নিউগিনি। এরপর ১৯ অক্টোবর স্কটল্যান্ডের এবং ২১ অক্টোবর বাংলাদেশের মোকাবেলা করবে আসাদ ভালার দল। তবে স্কটল্যান্ড কিংবা ওমানকে নিয়ে নয়, পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য।
একনজরে পাপুয়া নিউ গিনির স্কোয়াড:
আসাদ ভালা (অধিনায়ক), টনি পালা উরা, সেসে বাউ, হিরি হিরি, ড্যামিয়েন রাভু, গৌডি টোকা, নরম্যান ভানুয়া, চার্লস জর্ডান আমিনি, কিপলিন ডোরিগা, জেসন কিলা, লেগা সিয়াকা, সিমন আটাই, জে গার্ডনার, জেসন কিলা, নোজাইনা পোকানা, চাড সোপার, কে ভাগি মরিয়া।
সূত্র: আইসিসি