সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অষ্ট্রেলিয়ায় নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহামারিকালে দেশটিতে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ঘোষণায় বলা হয়, গত ২৪ ঘন্টায় কোভিড -১৯ এ এক হাজার ২৯ জন আক্রান্ত হয়েছে।
সিডনিসহ নিউ সাউথ ওয়েলস-এ মধ্য জুনে নতুন করে ডেল্টা ধরনের সংক্রমণ শুরুর পর মোট সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।
এদিকে সংক্রমণ বাড়া সত্ত্বেও রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান মধ্য সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন। টিকা নেয়ার জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে বলে তিনি জানান।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ লাখ লোকের মধ্যে ৬০ লাখ লোককে টিকার আওতায় নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দেশটির ভিক্টোরিয়া রাজ্যে বৃহস্পতিবার নতুন করে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে অর্ধেকেরও বেশি লোক গত দ’ুমাসেরও বেশি সময় ধরে লকডাউনের আওতায় রয়েছে।
মহামারি শুরুর পর এ পর্যন্ত অষ্ট্রেলিয়ায় প্রায় ৪৮ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় এক হাজার লোক।