সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রংপুরে বোরো ধান কর্তন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বোরো ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

রংপুর সদর উপজেলাধীন খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষকৃত আনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা বেগম ববি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার, মোছাঃ তানিয়া আকতার ।

এসময় বক্তারা সমলয় চাষাবাদের গুরুত্ব তুলে ধরে বলেন এর ফলে উৎপাদন খরচ হ্রাস পাচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার, কৃষক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।