সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে মডেল মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে মে) বিকেলে উপজেলা সদরের রামেরকুড়া এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, শেরপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ^জিৎ রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম, ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন উপজেলা মার্কাজ মসজিদের ইমাম ইউসুফ হোসেন।

উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ ৩তলা মসজিদটি নির্মাণ করা হচ্ছে।