সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জাতীয় দলের কোচ হতে চান গার্দিওলা

অনলাইন ডেস্ক :

ম্যানচেস্টার সিটির সাথে বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ সালে শেষ হলেই ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন কোচ পেপ গার্দিওলা। ব্রাজিলিয়ান আর্থিক সার্ভিস প্রতিষ্ঠান এক্সপি ইনভেস্টিমেন্টস আয়োজিত একটি অনলাইন ইভেন্টে গার্দিওলা নিজের এই আগ্রহের কথা উল্লেখ করেছেন। ৫০ বছর বয়সী গার্দিওলা বলেন, ‘এই দলের সাথে সাত বছর কাটনোর পর আমার মনে হয় কিছুদিনের বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। ভবিষ্যতের বিষয়টিও অবশ্য এখানে বিবেচ্য। আর এই ধারায় এখন আমি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চাই, হতে পারে সেটা দক্ষিণ আমেরিকান কিংবা ইউরোপিয়ান কোনো দলের। তবে আমার ইচ্ছে আছে কোপা আমেরিকার অভিজ্ঞতা অর্জন করা।’ সিটির দায়িত্বে থাকাকালীন বার্সেলোনার এই সাবেক খেলোয়াড় পাঁচ মৌসুমে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন। তার আকাক্সিক্ষত দলটি কি ব্রাজিল কিনা- এমন সম্ভাবনা অবশ্য আপাতত নাকচ করে দিয়েছেন সিটি বস। তিনি বলেন, ‘আমি মনে করি ব্রাজিল দলের কোচ একজন ব্রাজিলিয়ানই হওয়া উচিত। ব্রাজিল দলে কোনো বিদেশি কোচকে আমি খুব একটা কাজ করতে দেখিনি।’ গত মৌসুমে সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়। এর আগে অবশ্য বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুটি শিরোপা জয় করেছেন পেপ। এ ছাড়া কাতালান জায়ান্টদের তিনটি লা লিগা শিরোপা উপহার দিয়েছেন। বুন্দেসলিগায়ও বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি লিগ শিরোপা জয় করেছেন। এখনো পর্যন্ত তার জাতীয় দলের দায়িত্ব পালন করা হয়নি।