সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দর্শকদের কাছে হয়রানির শিকার সিরাজ

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড সফরে গিয়েও দর্শকদের কাছে হয়রানির শিকার হলেন ভারতের নবীন পেসার মোহাম্মদ সিরাজ। বুধবার লিডসে চলতি তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে সিরাজকে লক্ষ্য করে বল ছোঁড়া হয়। সিরাজও অবশ্য সেই দর্শকদের পাল্টা জবাব দিয়েছেন। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি ভারতীয় দল। প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঋষভ পন্থ বলেন, ‘আমার মনে হয়েছে দর্শকদের মধ্যে থেকে কেউ সিরাজকে লক্ষ্য করে বল জাতীয় কিছু ছুড়ে মেরেছে। এটা দেখে কোহলি ভাইও বিরক্ত হয়েছেন। দর্শকরা মাঠের বাইরে থেকে যা ইচ্ছে বলতে পারেন। মাঠের মধ্যে কিছু ছুড়ে মারা অন্যায়।’ উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল সিরাজকে। সেই সময় কোহলিদের প্রতিবাদের কারণে কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে এই সিরিজে শুধু সিরাজ নন, লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুলের দিকেও শ্যাম্পেনের কর্ক ছুড়ে মেরেছিল দর্শকরা।