সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন জিম্বাবুয়ের উইলিয়ামস

অনলাইন  ডেস্ক :

জিম্বাবুয়ের ক্রিকেটে একটি দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। তার এই সরে দাঁড়ানোকে ‘অবসর’ বলা যায় না। কারণ তিনি অবসর নেননি। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে আবারও জিম্বাবুয়ের জার্সিতে সাদা বলের ক্রিকেটে মাঠে নামার ইচ্ছাটাও তার আছে। আগামী মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড যাবে জিম্বাবুয়ে দল। এর আগেই উইলিয়ামস নির্বাচকদের বলেছিলেন তাকে দলে না রাখার জন্য। টি-টোয়েন্টি সিরিজ না খেলতে চাইলেও আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি জানান যে, এই সফরের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। ২০০৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। টেস্ট তার গড় ৪১.৩৬। আছে ৪টি সেঞ্চুরি আর ৩টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ৩২ ফিফটিতে ৩৯৫৮ আর টি-টোয়েন্টিতে করেছেন ৯৪৫ রান।