সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফটিকছড়িতে আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি : ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন সভা সমাবেশে এ নিষেধাজ্ঞা জারি করে।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সকাল থেকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ সময় সব ধরনের সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু’জনের বেশি জমায়েতে করা যাবে না। ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন শুক্রবার ২৭ আগস্ট ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে কর্মসূচি দিয়েছে। এ নিয়ে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।