সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে মারামারি, প্রভাব বিস্তার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বুধবার দুপুর দুইটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হতে ফাইনকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এরপর তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এছাড়াও ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়েরকৃত মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি এই ফাহাদ বিন ওয়াজেদ ফাইন।
জানা গেছে, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন ফরিদপুরের কৃষি কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি ছিলেন। গত বছরের ২০ এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
২০২০ সালের ৭ জুন রাতে এক বিশেষ অভিযানে ফরিদপুরের তৎকালীন ক্ষমতাশালী এক ডজন নেতা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে।

—ইউএনবি