সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরলেন নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় আসার পর তিনদিনের কোয়ারেন্টিন শেষে মিরপুরে শের-ই-বাংলায় শুক্রবার দুপুরের সেশনে অনুশীলনে নামে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিন ফিন অ্যালেন ছাড়া বাকিরা যোগ দেন অনুশীলনে। ঢাকায় আসার পর করোনা আক্রান্ত হওয়ায় অ্যালেন বর্তমানে হোটেলে আইসোলেশনে আছেন। তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ড ডেকে পাঠিয়েছে পেইসার ম্যাট হেনরিকে। সোমবার বাংলাদেশে আসছেন এই পেইসার।তিনদিন কোয়ারেন্টিন শেষে দলের হয়ে অনুশীলনের সুযোগ পাবেন তিনি। ফলে ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না হেনরি। নিউজিল্যান্ডের আগে মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ স্কোয়াড। বাংলাদেশের হয়ে শুধু অনুশীলন করেননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ছুটিয়ে কাটিয়ে ফেরার পর তিনদিনের কোয়ারেন্টিনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার থেকে অনুশীলন করবেন তিনি। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।