সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রোববার রেইমসের বিপক্ষে মাঠে নামবেন মেসি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী রোববার রেইমসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক ঘটতে পারে আর্জেন্টাইন মহাতারকার। তবে এই মুহূর্তে ফুটবল অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ। মেসি ফ্রান্সের রাজধানীতে পৌঁছানোর পর পিএসজি দুটি ম্যাচ খেললেও সেখানে খেলেননি তিনি। এই সময়টিতে নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। কারণ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বেশ কিছুটা বিলম্বেই অনুশীলনে নেমেছেন মেসি। সর্বশেষ ম্যাচে ব্রেস্টকে ৪-২ গোলে হারানোর পর পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ইএসপিএনকে বলেন,‘ সবকিছু ঠিক থাকলে আশা করছি তিনি স্কোয়াডে যুক্ত হবেন এবং একাদশের অন্তর্ভুক্ত হবেন।’ রেইমসের বিপক্ষে মেসিকে নামানোর একটি যুক্তি অবশ্য রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের একাধিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফেরার আগে দীর্ঘ বিরতির ঘাটতি দূর করতে চান মেসি। একই বিষয়টি নেইমারের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে অংশ নেওয়ার পর এই মৌসুমে এখনো পর্যন্ত ক্লাব ফুটবলের কোনো ম্যাচে খেলা হয়নি নেইমারের। এই সময় তিনি গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন। মেসির মাঠে নামার খবরে রেইমসের ২১ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে।