সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কাবুলে ফ্লাইট বন্ধ, আফগানিস্তান সিরিজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ রয়েছে। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করতে বাধ্য হয়েছে। বিষয়টিনিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার। আফগানিস্তান সিরিজ স্থগিত প্রসঙ্গে কায়সার বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে, সেটি এখনই বলা যাচ্ছে না। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। আশা করি, দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। সেই লক্ষ্যে ৩১ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল আফগান অনূর্ধ্ব-১৯ দলের। এর আগে বাংলাদেশও গত মার্চে আফগানিস্তান সফর স্থগিত করেছিল। সেবার আফগান যুব দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু আফগানিস্তান প্রস্তুতির জন্য বাড়তি সময় চাওয়াতে শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায়নি।