সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ৭০ শতাংশ দগ্ধ নিয়ে রিকশা চালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টস কর্মী বুলবুলি বেগমের (৪৫) দগ্ধ ২৫ শতাংশ, ছেলে মো. টুটুল (২৫) এর দগ্ধ ৬০ শতাংশ, ৪২ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সনিয়া আক্তার (২২) এবং নাতনি মেহেজাবিনের (৭) দগ্ধ ৩৫ শতাংশ।

ফতুল্লার কাশিপুর শেখবাড়ির মালিক সোহাগ বলেন, ‘শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে একটি বিস্ফোরণের শব্দ হয়ে তাদের ওই ঘরটিতে আগুন লেগে যায়। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘ঘরটিতে তাদের চার্জার ফ্যান বিস্ফোরণ হয়ে এ আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

—-ইউএনবি