সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশের অভিযানে বালু ও পাথর বোঝাই স্টিল বডির নৌকা জব্দ এবং দুই জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তি নদীর আবুয়ার মুখে অভিযান চালিয়ে নৌকা জব্দ ও তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী অনন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে যুবরাজ ও আবিনুর মিয়ার ছেলে আক্তার হোসেন।

স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, এসআই পরিমল চন্দ্র মল্লিকের নিকট খবর আসে যে একটি চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে যাদুকাটা নদীতে বালু ও পাথর উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকা জব্দ ও তাদের আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে পরিমল চন্দ্র মল্লিক জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবেন তাদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

—-ইউএনবি