সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরিশাল সিটি নির্বাচন: সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, শেষ হবে শনিবার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবারের মধ্যে সকল কেন্দ্র ও কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন শেষ করা হবে।

বুধবার থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিসিটিভি ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ।

তিনি বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসিটিভি কামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

শাহিন শরীফ আরও বলেন, আগামী শনিবারের মধ্যে ক্যামেরা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার ট্রায়াল দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে। ফলে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা বসানো হবে।

উল্লেখ্য, বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে সাত মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা অংশ নিচ্ছে।

মোট ভোটার হচ্ছেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ পরিচালিত হবে। এর আগে গত ২৯ মে দেড় হাজার ইভিএম এসে পৌঁছেছে।

—-ইউএনবি