সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজুলকে ঢামেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

‘দাদা’ এবং ‘দাদাভাই’ নামে ব্যাপকভাবে পরিচিত সিরাজুল ১৯৪১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন।

তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ ওরফে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তিনি তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে মুজিব বাহিনী (ওরফে বিএলএফ) প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেন।

—-ইউএনবি