সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

এশিয়া কাপ : মালয়েশিয়াকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (১২ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে মুর্শিদা খাতুনের ফিফটিতে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মুর্শিদা ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া স্বর্না আক্তার করেন ১৪ বলে ২০ রান। মালইয়েশিয়ার পক্ষে মাহিরা, এলিসা ও নুর দানিয়া নেন ২টি করে উইকেট। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষে পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন সর্বোচ্চ ২টি উইকেট। এ ছাড়া মারুফা, মেঘলা, নাহিদা ও সুলতানা নেন ১টি করে উইকেট।