সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দুই আর্জেন্টাইনের গোলে ইন্টার মিলানের জয়

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান সিরি’আ লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। শুক্রবার রাতের ম্যাচে হালাস ভেরোনার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে নেরাজ্জুরিরা। এই ম্যাচে আলো ছড়িয়েছেন দুই আর্জেন্টাইন ফুটবলার। আর্জেন্টাইন তারকা হোয়াকিন কোরেয়া ইন্টার মিলানের জার্সিতে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন। বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে জোড়া গোল করেছেন তিনি। ম্যাচের ৮৩তম মিনিটে ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল দুটি করেন কোরেয়া। ইন্টারের অপর গোলটি করেন আরেক আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ। ৪৭তম মিনিটে সতীর্থের লম্বা পাস থেকে হেডে ভেরোনার জাল খুঁজে নেন তিনি। তবে ম্যাচের শুরুটা ছিল ভেরোনার। ম্যাচের ১৫তম মিনিটে গোল করেন ভেরোনাকে এগিয়ে দিয়েছিলেন ইভান ইলিচ। তবে বিরতির পর তিন গোল দিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ইন্টার। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সিরি’আর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইন্টার। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উদিনেজ। সূত্র : লাইভস্কোরডটকম