সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল বুরুশিয়া

অনলাইন ডেস্ক :

জার্মান বুন্দেসলিগায় জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার দিবাগত রাতের ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে হোফেনহেইমকে। গত ম্যাচেই ফ্রেইবার্গের বিপক্ষে হেরেছিল বুরুশিয়া। ২-১ গোলের এ হারের পর হোফেনহেইমের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর ম্যাচের ৪৯তম মিনিটে রেইনার গোলে এগিয়ে যায় বুরুশিয়া। ৬১তম মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল হোফেনহেইম। ৬৯তম মিনিটে বেলিংহামের গোলে ফের এগিয়ে যায় বুরুশিয়া। ৯০তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন হোফেনহেইমের ডাব্বু। ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল তখনই গোল করেন আর্লিং হালান্ড। অতিরিক্ত সময়ের এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুশিয়া। সূত্র : গোলডটকম