সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক :

চারেদিকে চলছে আর্জেন্টিনার জয় উৎসব। ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের পর আরও এক শিরোপার স্বাদ পেলো আকাশি-নীল শিবির। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইন যুবারা। রোববার দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে ম্যাচে সমতায় ফিরে আলবিসেলেস্তারা। এরপর ম্যাচের শেষ দিকে ক্যাসকো গোল করে দলের জয় নিশ্চিত করেন। শেষ ২-১ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।