সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

উইম্বলডনে জোকোভিচই ফেভারিট: আলকারাজ

অনলাইন ডেস্ক :

কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অ্যালেক্স ডি মিনরকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে ঘাসের কোর্টের প্রথম শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এই তরুণ এ নিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জয় করলেন। যার মাধ্যমে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানেও ফিরেছেন। কিন্তু শিরোপা জয়ের পর তিনি বলেছেন, আগামী মাস থেকে শুরু হওয়া উইম্বলডনে এখনো নোভাক জোকোভিচ ফেভারিট। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের অষ্টম শিরোপার লক্ষ্যে জোকোভিচ উইম্বলডনে খেলতে নামবেন। তবে নিজেকে নিয়েও আশাবাদী আলকারাজ, ‘উইম্বলডনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। সর্বোচ্চ পর্যায়ে খেলার মাধ্যমে আমি সপ্তাহটা শেষ করেছি। সে কারণেই উইম্বলডনের অন্যতম একজন ফেভারিট হিসেবে আমি নিজেকে দাবি করতেই পারি।

কিন্তু আমার এখনো এ ধরনের কোর্টে আরো অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন। উইম্বলডনে নোভাকই আসল ফেভারিট।’ ২০১৩ সালে ব্রিটিশ তারকা এন্ডি মারের কাছে ফাইনালে পরাজয়ের পর ১০ বছর পর্যন্ত সেন্টার কোর্টে পরাজিত হননি জোকোভিচ। আলকারাজ বলেন, ‘আমি দেখেছি জোকোভিচ ২০১৩ সালের পর থেকে কখনোই সেন্টার কোর্টে পরাজিত হয়নি। মারের কাছে পরাজয়ের পর সেন্টার কোর্টে সে কোনো ম্যাচ হারেনি। যা সত্যিই অভাবনীয়। পরিসংখ্যানে দেখেছি উইম্বলডনে শীর্ষ ২০ খেলোয়াড় মিলে যা করেছে তার থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে নোভাক। কিন্তু এই পরিসংখ্যান বদলে দেওয়ার ব্যপারে আমি আশাবাদী। আমি জানি সমর্থকরাও আমার সাথেই থাকবেন।