সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিটেন্সের গতি

ফাইল ছবি

ঈদুল আযহার আগে বিদেশে থাকা বাংলাদেশিরা চলতি মাসের (জুন) প্রথম ২৩ দিনে ১ দশমিব ৭৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর মধ্যদিয়ে অবশেষে কয়েক মাস স্থবিরতার পরে সরকারি চ্যানেলের রেমিটেন্স প্রাপ্তিতে কিছুটা গতি এসেছে।

পরিসংখ্যানে জানা যায়, ইতোমধ্যেই রেমিটেন্স প্রাপ্তি মে মাসের মোট পরিমাণ ছাড়িয়ে গেছে। মে মাসে মোট রেমিটেন্স প্রাপ্তি ছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এই প্রবণতা অব্যাহত থাকলে, জুন মাসের শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গত মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ ছিল (২ দশমিক ০২ বিলিয়ন ডলার), এপ্রিল মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার) এবং মে মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার)।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ উৎসবে মানুষ বেশি খরচ করে। ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রবাসী তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে বাড়িতে তাদের কোরবানি (সাধারণত গবাদি পশুর কোরবানি) করেন।

—ইউএনবি