সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

নারী অ্যাশেজে জয় পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

নারী অ্যাশেজের একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রেন্টব্রিজে সমানে সমান লড়েছে দুই দল। তবে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় পেয়েছে অজি নারী দল। ইংল্যান্ডের সামনে ছিল ২৬৮ রানের লক্ষ্য। সোমবার ৫ উইকেটে ১১৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংলিশরা। ড্যানি ওয়াট এবং কেট ক্রস ক্রিজে ছিলেন। ড্যানি ওয়াট লড়াকু ফিফটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে অন্য প্রান্তের ব্যাটাররা তাকে সেভাবে সাহায্য করতে পারেননি। মূলত অ্যাশ গার্ডনারের দুর্দান্ত বোলিংয়ে কুপোকাত হয়ে যান ইংলিশ ব্যাটাররা, দল গুটিয়ে যায় ১৭৮ রানে।

দ্বিতীয় ইনিংসে অজি এই স্পিন বোলিং অলরাউন্ডার ২০ ওভার বল করে ৬৬ রান দিয়ে একাই শিকার করেন ৮ উইকেট। আর গোটা ম্যাচে তিনি ১৬৫ রান দিয়ে নিয়েছেন ১২টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। একমাত্র টেস্টের পর এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ জুলাই আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ জুলাই।