সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপ প্রসঙ্গে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক :

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা। প্রকাশ হয়ে গেছে চূড়ান্ত সূচিও। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের। ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এবার বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার  (২৭ জুন) আইসিসির সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’ বাংলাদেশ দল নিয়ে আত্মবিশ্বাসী জানিয়ে তামিম বলেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী।

ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।’ ওয়ানডে বিশ্বকাপকেই সেরা বলে অভিমত দিয়ে টাইগার অধিনায়ক জানান, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’