সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

বৃহস্পতিবার আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা মার্কিন প্রতিনিধি দলকে বলেছি যে আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত এবং নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিনিধি দলটি বলেছে তারা এখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে আসেনি। বরং, তারা শুধু দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।’

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

—-ইউএনবি