সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

থাইল্যান্ডে সেমি-ফাইনালে ইমরানুর

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন ইমরানুর রহমান। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। ব্যাংককে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়ে সেমি-ফাইনালে উঠেছেন তিনি।

১০.১০ সেকেন্ড টাইমিং করে হিটে প্রথম হয়েছেন জাপানের প্রতিযোগী হিরোকি ইনাগিতা। থাইল্যান্ডে অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০.২২ সেকেন্ডের ব্যক্তিগত সেরা টাইমিং তিনি করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে। শুক্রবার হবে সেমি-ফাইনাল।