সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন তাসকিনের। সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে আজ শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন অবধি ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন।

১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ শিকারের মালিক সাকিব। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড়- ২৮ দশমিক ১০। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।