সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভোটার উপস্থিতি কম, তবে অনিয়মের অভিযোগ নেই: পর্যবেক্ষক দল

সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী জানিয়েছেন, ঢাকা-১৭ আসনের বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে পরিদর্শনে আশানুরূপ ভোটার উপস্থিত দেখতে পাননি। তবে কোনো প্রার্থীর কোনো ধরনের অভিযোগ নেই। যারা ভোট দিতে এসেছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি।

সোমবার দুপুরে কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবিদ আলী।

তিনি বলেন, আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

এই পর্যবেক্ষক বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন।

ঢাকার অভিজাত এলাকার এই আসনটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকালে চারটা পর্যন্ত চলে। তবে সকাল থেকেই ভোটারদের সাড়া কম।

—-ইউএনবি