সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রিয়ালের লাভের পরিমাণ কত?

অনলাইন ডেস্ক :

করোনা মহামারি ও বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে প্রচুর অর্থ ঢালার পরেও লাভের মাঝে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা ১ কোটি ১৮ লাখ ইউরো লাভ দিয়ে ২০২২-২৩ অর্থ বছর শেষ করেছে। লাভের মাঝে থাকলেও গতবারের চেয়ে তা ১০ লাখ ইউরো কম। তবে সর্বশেষ চার বছর ধরে মাদ্রিদের অভিজাতরা লাভের মাঝে রয়েছে। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে বলেছে, ‘২০২২-২৩ অর্থ বছরে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো আয় হয়েছে। যা ২০২১-২২ অর্থ বছরের তুলনায় বেড়েছে ১২ কোটি ১০ লাখ তথা ১৭ শতাংশ।’

রিয়াল মাদ্রিদ আরও জানিয়েছে, বর্তমানে তাদের নেট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮০ লাখ ইউরো। গত মৌসুম থেকে যা ১ কোটি ২০ লাখ বেশি। তাছাড়া বার্নাব্যু প্রজেক্ট বাদে তাদের নেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ইউরো। এই জায়গায় তাদের উন্নতি-ই হয়েছে। গত বছর এই ঋণের পরিমাণ ছিল আরও বেশি ২৬ কোটি ৩১ লাখ ইউরো!