সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসিদের লিগের চেয়ে সৌদি লিগ এগিয়ে: রোনালদো

অনলাইন ডেস্ক :

ইউরোপীয় ফুটবলের সর্বশেষ মৌসুমেও দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। গত মৌসুমের মাঝপথে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখান রোনালদো। মৌসুম শেষে ইউরোপ ছেড়েছেন মেসিও। তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। রোনালদো মনে করেন, লিগ হিসেবে মেসিদের মেজর লিগ সকারের চেয়ে এগিয়ে সৌদি প্রো লিগ। সেল্টা ভিগোর বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘ইউরোপিয়ান ফুটবল অনেক মান হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত একমাত্র যেটা ভালো করছে সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

তারা অন্য লিগগুলো থেকে অনেক এগিয়ে।’ ইউরোপে ফিরবেন কিনা এই প্রশ্নের জবাবে সিআরসেভেন বলেন, ‘একশভাগ নিশ্চিত আমি আর ইউরোপের কোনো ক্লাবে ফিরব না।’ ৩৮ বছর বয়সী রোনালদোর কাছে যুক্তরাষ্ট্রের এমএলএসের চেয়ে সৌদি লিগের মান বেশি ভালো মনে হচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, ‘সৌদি আরবের লিগ এমএলএস থেকে এগিয়ে। এখন সব খেলোয়াড়রা আছে। আমি সৌদি লিগের দরজাটা খুলে দিয়েছি এবং খেলোয়াড়রা এখানে আসছে।’