সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

অনলাইন ডেস্ক :

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারলেও ১৪ বছর পর সেমিফাইনাল খেলে জামাল ভুঁইয়ারা। মাঠের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ফিফার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৯২তম স্থান থেকে বর্তমানে ১৮৯তম স্থানে অবস্থান করছে জামাল-মোরসালিনরা। লেবাননের কাছে ২-০ গোলে হেরে নিজেদের সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় হ্যাবিয়ের ক্যাবরেরার শীষ্যরা।

নিজদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের বিপক্ষে দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল।