সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এশিয়ান স্কুল দাবায় খুশবুর স্বর্ণপদক

অনলাইন ডেস্ক :

উজবেকিস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণপদক লাভ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান। গত বুধবার নবম বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু উজবেকিস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সঙ্গে ড্র করেন।

এ ইভেন্টে ভারত, কাজাকস্তান, রাশিয়া, উজবেকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের ২২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জপদক পান।