সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা বিভাগের নড়াইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আজাদ শেখ (৩০) পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজত শেখের বড় ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে খুলনায় যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।

সন্ধ্যায় তিনি ও আরেক যুবলীগ কর্মী জনি সরদার বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই আজাদ নিহত হয়। তবে জনি সামান্য আহত হন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে তাসমিম আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‘হত্যার কারণ শনাক্ত ও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।

সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন খুলনা হাসপাতালে দেখতে গিয়ে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

—-ইউএনবি