সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শান্তি সমাবেশ শেষে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।

অপর অজ্ঞাতনামা নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানা গেছে।

সে সময় দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন ছুরিকাহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

শুক্রবার বিকালে বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে আধা কিলোমিটারের কম দূরত্বে গোলাপ শাহর মাজারের কাছে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বলেন, “আওয়ামী লীগের সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী, আহত চারজন হলেন- মো. আরিফুল (১৮), জোবায়ের (১৮), রনি (৩২) ও মোবাশ্বের (২৮)।

যার মৃত্যু হয়েছে, তার নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।