সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্টে দুপুর দেড়টায় প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এসময় প্রতিনিধি দলে আরও ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান।

তবে রুদ্ধদ্বার বৈঠকে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি (আমার) শপথবাক্য পাঠ করান। তিনি (প্রধান বিচারপতি) আগামী দিনে অবসরে যাবেন, তাই আমি এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি।

অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে সিইসি অনিচ্ছা প্রকাশ করে বলেন, নির্বাচন নিয়ে হাইকোর্ট যে রুল জারি করছে তা নিয়ে তার কার্যালয় (ইসি) কথা বলবে।

দুপুর ১টা ২৫ মিনিটে সিইসিকে স্বাগত জানান সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কর্মকর্তারা।

——ইউএনবি