সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

লাখো মানুষের জীবন রক্ষাকারী টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী পাচ্ছেন চলতি বছরের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার।

৭০ বছর বয়সী এই বিজ্ঞানীকে আগামী ২৮ নভেম্বর ম্যানিলার র‌্যামন ম্যাগসাইসাই সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নোবেল সম মর্যাদার এই এশিয়ান পুরস্কার দেয়া হবে।

ড. কাদরী বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা গবেষণায় বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়ন নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পড়াশোনা শেষ করে দেশে ফিরে ১৯৮৮ সালে প্রথমে তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ঢাকায় অবস্থিত আইসিডিডিআর,বিতে যোগ দেন।

–ইউএনবি