সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পাইলট কাইয়ুমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হবে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই শোকাবহ, একজন সম্মানিত পাইলট, যিনি এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক যাত্রীর জীবন রক্ষার্থে যে দক্ষতা দেখিয়েছেন এবং যাত্রীদেরকে নিরাপদে অবতরণের ব্যাপারে দক্ষতা দেখিয়েছেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত শোকাবহ।

তিনি বলেন, ‘যতদ্রুত সম্ভব তার মৃতদেহ দেশে আনার ব্যবস্থা নেয়া হয়েছে। সম্ভবত আগামীকাল সকাল সাড়ে ৮টায় উনার মরদেহ আসবে। আমরা মর্মাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু নিয়মিত ফ্লাইট অপারেট হচ্ছে না, এখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মিশন প্লাস ওই দেশের সিভিল এভিয়েশনের পার্মিশন, সবগুলোই নিতে হবে। যে অপশনটি সহজ হয়, সে অপশন ব্যবহার করেই আমরা নিয়ে আসব।’

সূত্র: ইউএনবি