সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি একথা জানান। শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে টিকা কার্যক্রমের আওতায় এনে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছে তা বিশ্বের উন্নত অনেক দেশও নিতে পারেনি।’ করোনার প্রকোপ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। পাশাপাশি গণজমায়েত না করা, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলায় জোর দেন তিনি।

করোনার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজেদেরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।