সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাত নম্বরে। চলমান সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশের পেছনে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বর্তমানে টাইগারদের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০। আর ২৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা। ব্ল্যাকক্যাপসদের হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ২৪৮। এদিকে প্রথম ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জিতে ভালো লাগছে, যেহেতু এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিতিনি আমরা। এই জয় বাকি ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই আমরা খুব ভালো বোলিং করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তা বজায় রাখছি।’